‘মান অভিমান’

আপডেট : ১৯ মে ২০২০, ২০:৫৩

 

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিস রায় পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক,  ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেজা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু, অশোক ব্যাপারীসহ আরো অনেকে। বীথির চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে রাহাত ও তার বোনেরা। বীথিকে রিজাইন দিতে বলে ওরা। কিন্তু বীথির যুক্তি-তর্কের কাছে হার মানতে বাধ্য হয়, বীথি থেকে যায় চাকরিতে।