আপনার রাশিফল

আপডেট : ১৯ মে ২০২০, ২১:২৯

          মুহম্মদ আনিসুল হক

২০ মে ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৬ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৬। শুভ বার:  সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো থাকতে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বড়ো ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সত্গুরুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। তীর্থভ্রমণে যেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর অসুস্থ হলে অবহেলা না করে যতদ্রুত সম্ভব চিকিত্সকের পরামর্শ নিন।

 তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া  পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আবেগ সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অনেক দিন পর কোনো আত্মীয়ের দেখা পেতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।