করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোনো উচিত নয়। কিন্তু অপ্রয়োজনেও মানুষ ঘরে ছেড়ে বেরুচ্ছে কেন? জানা গেছে, সরকার পর্যাপ্ত ত্রাণসামগ্রী সরবরাহ করলেও তা পাচ্ছে না গ্রামের হতদরিদ্র খেটে খাওয়া মানুষ। ত্রাণসামগ্রী বণ্টনের অনিয়মে কেউ হচ্ছেন বহিষ্কার, কেউ হচ্ছেন গ্রেপ্তার, কেউবা পাচ্ছেন তিরস্কার। এ অবস্থায়, দেশের প্রতিটি ওয়ার্ডে একজন পুলিশ, একজন সাংবাদিক, একজন আনছার সদস্য, একজন গ্রাম পুলিশ ও একজন জনপ্রতিনিধিসহ আনুষ্ঠানিকভাবে হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে ঘরে তাদের আটকে রাখা সম্ভব হবে বলে মনে করি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেবে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী (চাঁদপাড়া), বোয়ালিয়ার চর,
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
