তাকিয়া জাহান রনি (৪০) নামে মানসিক প্রতিবন্ধী এক নারী গত ১৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের চাঁন হাউজিংয়ের ৪১/২ নম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ। গায়ের রঙ শ্যামলা, উচ্চতা সাড়ে ৫ ফুট। হারিয়ে যাওয়ার বিষয়ে তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মাহাতাব উদ্দিন মোহাম্মদপুর থানায় একটি জিডি করেছেন। কেউ তার সন্ধান পেলে মোহাম্মদপুর থানায় অথবা ০১৭৯৯৩৮২৭৮৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। —সংবাদ বিজ্ঞপ্তি।
