কাজী আবু তাহের
কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাজী আবু তাহের (৬৭) গতকাল ১৯ মে ২০২০, সকাল ১০:০০টায় ঢাকার একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি কিডনি ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। তিনি দুই পুত্র, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেবীদ্বারে পারিবারিক কবরস্থানে আজ তাকে দাফন করা হয়েছে।
