নারায়ণগঞ্জে পোশাক কারখানার ৪১ শ্রমিক করোনা আক্রান্ত

আপডেট : ১৯ মে ২০২০, ২২:১৩

নারায়ণগঞ্জে বিভিন্ন পোশাক কারখানার ৪১ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নতুন করে ৭ জন শনাক্ত হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার ৪১ জন শ্রমিক কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার নতুন চারজন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফরিক গার্মেন্টসের চারজন ও অন্যান্য গার্মেন্টসের তিনজন। 

আরো পড়ুন : শিমুলিয়ায় ভিড় করা যাত্রীদের ঢাকায়  ফেরত 

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ জানান, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের শ্রমিক কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে সেসব প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট দিতে হবে। আর সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আজকে প্রথম দিন পর্যবেক্ষণে গিয়ে শ্রমিকের হামলার শিকার হতে হয়েছে। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’


ইত্তেফাক/ইউবি