বঙ্গবন্ধুর সহকর্মী অ্যাডভোকেট জহিরুল ইসলামের ইন্তেকাল

আপডেট : ১৯ মে ২০২০, ২২:৫৭

বঙ্গবন্ধুর সহকর্মী, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম (৮১) গত সোমবার নগরীর নাসিরাবাদের নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ঐদিন দুপুর আড়াইটায় নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার মাগরিবের পর কক্সবাজার বায়তুশ শরফে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।