সরকারি নির্দেশনা মানছে না কারিগরি বোর্ড

আপডেট : ১৯ মে ২০২০, ২৩:০২

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে সাধারণ ছুটি চলছে। আগামী ৩০ মে পর্যন্ত এই ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে জরুরি প্রয়োজনে সীমিত আকারে অফিস খোলা রাখার অনুমতি রয়েছে প্রজ্ঞাপনে। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড সরকারি নির্দেশনা মানছে না। সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিনই বাধ্যতামূলক অফিসে উপস্থিত থাকার নির্দেশনা জারি করেছেন বোর্ড চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা।