রংপুরে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক রোগী মারা গেছেন। ৬০ বছর বয়সী ওই রোগী বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে জানিয়ে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, তিনি কিডনির রোগেও আক্রান্ত ছিলেন। ১৭ মে তিনি করোনায় শনাক্ত হন। আগে থেকেই তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন ছিল। এদিকে রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: চরফ্যাশন ও মনপুরায় আশ্রয়কেন্দ্রে আসছে মানুষ
ছাড়পত্র প্রাপ্তরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার সুমি বেগম (২৯) ও হাসিনা (৩০), মিঠাপুকুর উপজেলার শরিফুল (২৫), রংপুর শহরের নসিরন (৮০), এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য রুহুল আমিন (৩৫), জহরুল ইসলাম (২৩), রুহুল আমিন (২৪) ও আনসার সদস্য আল মামুন (২৮) এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরএফএফ) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মেহেদুল করিম (৪৮) এবং তার স্ত্রী বেগম হাওয়া বিবি (৩৭)।
ইত্তেফাক/এসি
