আমফান মোকাবিলায় প্রস্তুতির সার্বক্ষণিক খবর রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২০, ০০:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় প্রস্তুতি নিয়ে সর্বক্ষণ খোঁজখবর রাখছেন। দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রেও চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে।

আমফান বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তখন এর শক্তি কিছুটা কমলেও বিপুল ধ্বংস ঘটানোর সামর্থ্য রাখে এ ঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।