রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকআপের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার গড়ের মাথা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতর হলেন- উপজেলার চেংমারী ইউনিয়নের আকবপুর গ্রামের সাবু মিয়ার ছেলে লোকছার রহমান রিপুল (৩০) ও একই গ্রামের আবু তালেবের ছেলে মুকুল মিয়া (২৫)।
আরো পড়ুন: মোংলা থেকে ২০০ কিলোমিটার দূরে আম্ফান, সাড়ে ৩ ফুট পানি বৃদ্ধি
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ‘বাড়ি থেকে তারা ব্যাটারিচালিত রিকশাযোগে মিঠাপুকুর উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে গড়ের মাথা নামকস্থানে মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি পিকআপ রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।
ইত্তেফাক/এএএম
