coronabd.net ওয়েবসাইটের উদ্বোধন

আপডেট : ২০ মে ২০২০, ২০:৩৭

গত ১৯ মে ওয়েবিনারের মাধ্যমে উদ্বোধন করা হলো coronabd.net ওয়েবসাইটের। একই সঙ্গে যাত্রা শুরু হলো করোনায় ঐক্য :তথ্য, উদ্যোগ ও গবেষণা পদক্ষেপটির। যার মূল উদ্দেশ্য— করোনা মোকাবেলায় যেসব উদ্যোগ, তথ্য-সমৃদ্ধ প্রচারের পদক্ষেপ এবং গবেষণা করা হয়েছে, সেসব কাজগুলোকে একটি জায়গায় সমন্বিত করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। রোজকার খবরে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে ভয়, হতাশা, অনিশ্চয়তাপ্রসূত বিভ্রান্তিকর তথ্য এবং বার্তা যেমন আছে, তেমনি অন্যদিকে আছে অনেক বিজ্ঞানসম্মত গবেষণা, ভ্রান্তি নির্মূল করা তথ্য আর কিছু সাধারণ মানুষের অসাধারণ সব উদ্যোগ। এই সকল বিষয়কে সমন্বয় করা হচ্ছে coronabd.net-এ।