ঈদের নাটক ‘মিরাজ তুই মরিসনে ক্যা’

আপডেট : ২০ মে ২০২০, ২০:৪৪

 

বাংলাভিশনের ঈদ আয়োজনে ৫ম দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মিরাজ তুই মরিসনে ক্যা’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন  দীপু হাজরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সি প্রমুখ।