সচেতনতাই প্রতিষেধক

আপডেট : ২০ মে ২০২০, ২১:৪৫

খেটে খাওয়া মানুষ ঘর থেকে বেরুচ্ছে জীবিকার তাগিদে। কোভিড ১৯ প্রতিরোধের মূল মন্ত্র হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা। আর তাই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সরকার বন্ধ রাখলেও সবাই সচেতন নয়। হাট-বাজার, চায়ের দোকান, বিভিন্ন জায়গায় জনসমাগম সৃষ্টি করছে। ফলে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সকলেই এর লক্ষণ, প্রতিরোধ সম্পর্কে অবগত থাকলেও মেনে চলছে না। অথচ একমাত্র সচেতনতাই এখন এর প্রতিষেধক। আর সেটাই সবচেয়ে জরুরি।

ইসরাত জাহান শিউলী

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা