রঙ্গরস

আপডেট : ২০ মে ২০২০, ২১:৪৭

—ব্যবসার অবস্থা কী?

—খুবই খারাপ। গতকাল মাত্র একটা ছাতা বিক্রি করেছিলাম। আজ তো আরো খারাপ!

—কেন?

—গতকাল যে ছাতাটা কিনেছিল সে আজ সেটা ফিরিয়ে দিয়ে গেছে।

 

পামিস্ট: আপনার হাতের রেখা খুবই জটিল।

তরুণী: দেখুন আমি  আমার ভাগ্য জানতে এসেছি, আমার হাতের রেখার সমালোচনা শুনতে আসিনি।

 

পুরুষ হিসেবে মা তার ছেলেকে বড়ো করতে সময় নেয় বিশ বছর। আর সেই পুরুষকে ভেড়া বানাতে কোনো তরুণী সময় নেয় মাত্র বিশ মিনিট।