কটিয়াদীতে ছুরিকাঘাতে প্রেমিকা হাসপাতালে প্রেমিক গ্রেফতার

আপডেট : ২০ মে ২০২০, ২১:৫০

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ প্রেমিককে ছোরাসহ গ্রেফতার করেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার চান্দপুর মিরেরপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী ঐ তরুনীর সঙ্গে পার্শ্ববর্তী পূর্বপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে সহপাঠী রনির প্রেমের সম্পর্ক ছিল। বুধবার বেলা ১১টার দিকে মানিকখালী রেল স্টেশনের কাছে কথা কাটাকাটির একপর্যায়ে রনি প্রেমিকাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এস এম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।