মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১ম সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় তাকওয়া নামে ইসলামিক ব্যাংকিং উইন্ডো কার্যক্রম দ্রুত আরম্ভ করার নির্দেশনা দেওয়া হয়। শরিয়াহ সুপারভাইজরি কমিটি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির অন্যান্য সদস্যের মধ্যে আকরাম হোসেন হুমায়ুন (ভার্চুয়ালি উপস্থিত), এ কে এম সাহিদ রেজা, এম এ খান বেলাল, মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুর ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
