দেশি/বিদেশি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং ও বিভিন্ন এয়ারলাইন্সের টিকেটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে সাফারি হলিডেজ অ্যান্ড লজিস্টিকস লিমিডেটেড (www.safariholidays.com.bd)। বিদেশ ভ্রমণের পাশাপাশি দেশের অভ্যন্তরেও বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণে ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সাশ্রয়ী মূল্যে সাফারি হলিডেজের রয়েছে হানিমুন প্যাকেজ, কাপল প্যাকেজ, ফ্যামিলি বা কর্পোরেট ইভেন্ট প্যাকেজ। এছাড়া বিশেষ বিশেষ দিবস যেমন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভালোবাসা দিবস ও নববর্ষ উপলক্ষেও সাফারি হলিডেজের রয়েছে আকর্ষণীয় প্যাকেজ।
সাফারি হলিডেজ অ্যান্ড লজিস্টিকস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুল হাসান বলেন, এখন চলছে পর্যটন মৌসুম। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন। তারা যেন সাধ্যের মধ্যে একটু কম খরচে ভ্রমণটা উপভোগ করতে পারেন সে দিকটা মাথায় রেখেই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। আমরা থাকা-খাওয়া, যাতায়াতসহ নানা ধরনের প্যাকেজে ছাড় দিচ্ছি।
সাফারি হলিডেজের ওয়েবসাইট ছাড়াও থাকছে ২৪ ঘণ্টা কল সেন্টার ও লাইভ চ্যাট সুবিধা। যে কোন প্রয়োজনে কল করতে পারেন (+88-01847-217101~05) নম্বরে। এ ছাড়া সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্যে আকর্ষণীয় অফার ও প্যাকেজ দেওয়া হয় সাফারি হলিডেজ-এর ফেসবুক পেজে (www.facebook.com/safariholidays)।
ইত্তেফাক/কেআই
