মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে আরিচা ঘাট দিয়ে ট্রলার এবং ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপারের সময় চালক এবং যাত্রীদের জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদী পার হওয়ায় মালিক, মাঝি, দালাল এবং সহযোগী ১৩ জনকে আটক করা হয় এবং আটককৃতদের কাছ থেকে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও কাপড়ের দোকান খোলা থাকায় এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
