মানিকগঞ্জে গলায় মাংস আটকে যুবকের মৃত্যু

আপডেট : ২০ মে ২০২০, ২২:১৮

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে গলায় গরুর মাংস আটকে চঞ্চল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত চঞ্চল সদর উপজেলার উচুটিয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। চঞ্চলের মা শিখা বেগম জানান, দুই মেয়ে আর ছেলে চঞ্চলকে নিয়ে তার সংসার। স্বামী মারা গেছে দীর্ঘদিন। পারিবারিক অভাবের কারণে ছেলেকে চাকরিতে দিয়েছেন ঢাকার একটি প্রেসে। মোবাইল ফোনে ছেলে গরুর মাংস রান্না করতে বলেন তাকে। পরে গতকাল সকালে ঐ গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার সময় গলায় আটকে যায় তার। এরপর হাসপাতালে নিয়ে আসলে তার ছেলের মৃত্যু হয়।