ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার চরফ্যাশনের দক্ষিণে গাছ চাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ওই বৃদ্ধ বয়স্ক ভাতা আনার জন্য ভাড়া করা মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়ে একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরো পড়ুন: করোনা সংক্রমণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লকডাউন!
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, হাসপাতালে আনার পর অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। তার মাথায় গুরতর আঘাতের চিহ্ন ছিলো।
ইত্তেফাক/এএএম
