ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান,সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর
কুরআন ও হাদিস শিক্ষা
১। লাইলাতুল কদরের রাতে আল কোরআন কোথায় নাজিল হয়েছিল ?
ক. দ্বিতীয় আসমানে খ. সপ্তম আসমানে
গ. চতুর্থ আসমানে ঘ. বায়তুল ইযযাতে
২। কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মানের অধিকারী হন-
ক. শ্রবণকারী খ.তিলাওয়াতকারী
গ. তিলাওয়াতকারী ও তাঁর পিতামাতা
ঘ. তিলাওয়াতকারী ও তার শিক্ষক
৩। ‘আন-নূর’অর্থ হলো-
ক. সমালোচনা খ. আলো গ. আদেশ ঘ. উপদেশ
৪। বায়তুল ইযযাত থেকে কুরআন মাজিদ অবতীর্ণ হয়-
ক. হযরত নুহ (আ) এর ওপর
খ. হযরত মুহাম্মদ (স:) এর ওপর
গ. হযরত ঈসা (আ) এর ওপর
ঘ. হযরত মূসা (আ) এর ওপর
৫। পবিত্র কুরআনে রুকু সংখ্যা-
ক. ৪৪৩টি খ. ৫৫৪টি গ. ৪৪৫টি ঘ. ৫২০টি
উত্তর:১. ঘ ২.গ ৩. খ ৪.খ ৫.খ
৬। কুরআনে সর্বমোট আয়াত রয়েছে-
ক. ৬২৩৬টি
খ. ৬৬৬৫টি
গ. ৬২৬৬টি
ঘ. ৬৬৬৪টি
৭। মহানবি (স) কীসের সন্ধানে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকতেন ?
ক.কুরআনের খ. গুপ্ত ধনের
গ. সত্যের ঘ. নতুন কিতাবের
৮। ইলমুল মুখাসামা অর্থ হলো-
ক.আইন-কানুন খ.বিতর্ক শাস্ত্র
গ. জীব বিজ্ঞান ঘ. অলঙ্কার শাস্ত্র
৯। বাইতুল ইযযাহ্ অবস্থিত-
ক. সপ্তম আকাশে খ. তৃতীয় আকাশে
গ. পঞ্চম আকাশে ঘ. নিকটতম আকাশে
১০। কিয়ামত পর্যন্ত কুরআনের আদেশ-নিষেধ পালন করা সকলের জন্য-
ক. ফরজে কিফায়াহ খ. ওয়াজিব
গ. ফরজ ঘ. সুন্নাত
উত্তর: ৬.ক ৭.গ ৮.খ ৯.ঘ ১০.গ
১১। আল-কুরআনের আলোচনার বিষয়বস্তুকে হযরত শাহ ওয়ালিউল্লাহ ভাগ করেছেন-
ক. ৪ ভাগে খ. ৫ ভাগে গ. ৭ ভাগে ঘ. ৮ ভাগে
১২। মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন-
ক. নবুওয়্যাতের একাদশ বছরে
খ. নবুওয়্যাতের দশম বছরে
গ. নবুওয়্যাতে এয়োদশ বছরে
ঘ. নবুওয়্যাতের তৃতীয় বছরে
১৩। মুহাম্মদ (স) এর সাথে জিবরাঈল (আ) এর প্রথম সাক্ষাত্ হয় কোথায় ?
ক. তুর পাহাড়ে খ. সিনাই পাহাড়ে
গ. হেরা গুহায় ঘ. তায়েফের ময়দানে
১৪। আল হুদা অর্থ কী ?
ক. সরল পথ খ. পথ প্রদর্শক
গ. করুণা ঘ. হেদায়েত
১৫। সাকিন পড়ার নিয়ম কয়টি ?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: ১১.খ ১২.গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক
১৬। ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম যে কুরআন শিখে অপরকেও শিক্ষা দেয়’ এটি কার বাণী ?
ক. মহানবি (স) এর খ. আল্লাহর গ. হযরত আলী (রা) এর ঘ. হযরত ওমর (রা) এর
১৭। কুরআন তিলাওয়াতের আদব কয়টি ?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৮।‘ তোমরা কুরআন তিলাওয়াত কর। কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীর সুপারিশ করবে।’ এটি কোন হাদিস গ্রন্থের বাণী ?
ক. আবু দাউদ শরিফ
খ. মুসলিম শরিফ
গ. বোখারি শরিফ
ঘ. তিরমিযি শরিফ
১৯। সূরা কাদর অবতীর্ণ হয়-
ক. মক্কায় খ. কাবায়
গ. মিনায় ঘ. হেরা গুহায়
১৬,১৭,১৮,১৯ উত্তর নিজে চেষ্টা করো
