সিটির ভাগ্য নির্ধারণ ৮ জুন

আপডেট : ২১ মে ২০২০, ২১:০৫

আগামী দুই মৌসুমে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কি না সে ব্যাপারে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের রায় আসবে আগামী ৮ জুন। উয়েফাকে দেওয়া বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে গত ফেব্রুয়ারিতে সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দুই বছর নিষিদ্ধ করেছিল উয়েফা। সিটির আপিলের শুনানির জন্য তিনটি কার্যদিবস ঠিক করেছে সিএএস। করোনার কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি সম্পন্ন করারও আভাস দিয়েছে আদালতটি। সেখানে উয়েফা ও সিটি কর্তৃপক্ষ নিজেদের কথা লিখিত আকারে জানাবে, তার ওপরই নির্ভর করবে সিটির চ্যাম্পিয়ন্স লিগ খেলা-না খেলা। উয়েফার ক্লাব ফিন্যান্সিয়াল কন্ট্রোল বডি (সিএফসিবি) এক তদন্ত শেষে সিটির বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফাকে দেওয়া আর্থিক বিবরণীতে তথ্য গোপন করেছে বলে অভিযোগ আনে।