বিনোদন রিপোর্ট
ঈদুল ফিতরে আসছে কণ্ঠশিল্পী অবনী মাহবুব ও অরুণাশীষ রায়ের ম্যাশ আপ গান। ‘টেগোর মিটস গজল’ শিরোনামের
গানটি একটি জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘সখী বহে গেল বেলা’ এবং জগজিত্ সিংয়ের একটি জনপ্রিয় গজল ‘হোশ ওয়ালো কো খবর কেয়া’র সংমিশ্রণে তৈরি করা হয়েছে। গানটির বিষয়ে জানতে চাইলে অবনী মাহবুব বলেন, ‘রবীন্দ্রসংগীতকে একটু ভিন্নভাবে উপস্থাপনের ইচ্ছা থেকে এই প্রজেক্টটির শুরু। গতানুগতিকভাবে সবসময় গেয়ে এসেছি, কিন্তু এবারে ইচ্ছা ছিল আলাদা কিছু করবো, যা আরও বেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে।’
অবনী জানান, তিনি যখন গানটির ভাবনা নিয়ে কথা বলেন কলকাতার প্রতিশ্রুতিশীল গজলশিল্পী অরুণাশীষ ও সংগীত পরিচালক সৌরভ বাবাই চক্রবর্তীর সঙ্গে তখন তারা দু’জনই গানটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেন। আর যার কারণে কাজটি সম্পন্ন করা সহজ হয়েছে।
গানটি আগামী ২৪ মে অবনীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
