বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বাঞ্ছারামপুর উপজেলা সদরে অবস্থিত সফিক মার্কেটে ক্রেতাসহ সাত দোকানিকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরা ছয়টি কাপড়ের দোকান ও একটি কসমেটিক্স দোকানের মালিককে সরকারি আইন অমান্য করায় এই জরিমানা করেন। তাছাড়া কাকলী নামের এক নারী ক্রেতাকেও জরিমানা করা হয়।
