ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে গলাকেটে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের (কচাকাটা থানা) পরশুরামের কুটির ঢাকাইয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)।
জানা গেছে, জাহাঙ্গীর স্ত্রীসহ নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। কে বা কারা গলাকেটে হত্যা করে। ভোররাতের দিকে স্ত্রীর চিত্কারে ঘটনাটি জানাজানি হয়।
কচাকাটা থানার ওসি মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত চলছে।
