পালিয়েও মৃত্যু থেকে বাঁচতে পারেননি এক করোনা রোগী

আপডেট : ২১ মে ২০২০, ২১:৪৩

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

বিয়ানীবাজারের আবুল কাশেম নামের এক ব্যক্তি বুধবার দিবাগত রাতে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। রাত দুটার দিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুল ইসলাম শাহিন তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত সোয়া ১১টার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বিকালে তার মরদেহ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার  ডা. মো. শাহনেওয়াজ রহমান বলেন, করোনা পজিটিভ হওয়ার পর বাড়ি থেকে পালিয়ে গিয়ে আবুল কাশেম সিলেট ও গোলাপগঞ্জসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।