ছড়া ও ছবি : উত্তম সেন করোনাতে বিশ্ব কাবু চতুর্দিকে নির্জনতা; সে ভয়েতে আমরা দেখো— শান্ত, সুবোধ, ধীর জনত। এমন করে থাকব পড়ে? মন টেকে না বদ্ধ ঘরে। রাস্তাঘাটে, শপিংমলে জমছে মেলা, ভিড় জনতা! করোনাকে ভয় করি না, আমরা জেনো বীর জনতা।