স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় ঈদ-উপহার

আপডেট : ২১ মে ২০২০, ২২:২৫

মানিকগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি তার নিজ সংসদীয় এলাকা মানিকগঞ্জ-৩ আসনের (সদর ও সাটুরিয়া) ৩ হাজার জনগণের জন্য ঈদ-উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবার তার পক্ষে নেতাকর্মীরা মন্ত্রীর গ্রামের বাড়ি গড়পাড়াস্থ শুভ্র সেন্টার থেকে পিকআপযোগে এসব উপহারসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক খান তুষার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত কোরাইশী সুমন প্রমুখ   —ইত্তেফাক