গাজীপুরে সাংবাদিকদের ঈদ-উপহার দিলেন মেয়র

আপডেট : ২১ মে ২০২০, ২২:২৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কারপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ-উপহারসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকালে মেয়রের ছয়দানাস্থ বাস ভবন থেকে এসব ঈদসামগ্রী প্রদান করা হয়। মেয়র জানান, প্রধানমন্ত্রী সারাদেশের মতো গাজীপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা এবং ঈদ-উপহার প্রদান করছেন। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকেও নগরীর লাখ লাখ কর্মহীন, দরিদ্র, অসহায়, দুস্থ মানুষকে এ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এসময় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, কামাল হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।