আমাদের দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদকর্মীসহ যাঁরা এই করোনাকালে দায়িত্ব পালন করে চলেছেন, যদি আমরা তাঁদের অবদানের কথা স্মরণ না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সরকারের কাছে কামনা করব—করোনাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি আক্রান্ত হয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে যান, তাঁকেও মনে রাখতে হবে আমাদের। তাঁর পরিবার যাতে অন্ধকারে হাবুডুবু না খায়, সেজন্য ব্যবস্থা হিসাবে একটা প্রেষণা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার মতে, মৃত করোনাযোদ্ধার পরিবারের উপযুক্ত কাউকে চাকরির ব্যবস্থা করে দিলে পরিবারটির আর্থিক সমস্যার সমাধান হবে। চাকরি দেওয়ার মতো উপযুক্ত কাউকে পাওয়া না গেলে আর্থিক প্রেষণা দেওয়া জরুরি। পরিশেষে, স্রষ্টার কাছে প্রার্থনা জানাচ্ছি করোনামুক্ত হোক পৃথিবী।
রূপম চক্রবর্ত্তী
পূর্বনলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম
