হংকং সরকারকে ব্ল্যাকমেইল করছে যুক্তরাষ্ট্র : চীন

আপডেট : ২২ মে ২০২০, ০০:৩৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হংকং সরকারকে ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছে চীন। দেশটি একটি বিলের মাধ্যমে এই ব্ল্যাকমেইল করছে যা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে বেইজিং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই কাজ করছেন বলেও জানিয়েছে চীন। খবর আলজাজিরার।

হংকংয়ের দায়িত্বে থাকা চীনা পররাষ্ট্র মন্ত্রণায়ের এক মুখপাত্র গতকাল বলেন, মাইক পম্পেও ‘হংকংয় হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্টে’র মাধ্যমে হস্তক্ষেপ করছে। গত বছর মার্কিন পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাশ হয়। এতে হংকংয়ে মানবাধিকার সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হংকংয়ে গণতন্ত্রপন্থিদের প্রতি যে ধরনের আচরণ করা হচ্ছে তাতে হংকং আসেল চীনের নিয়ন্ত্রণমুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।