দেশব্যাপী সড়ক মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো কোনো পণ্যবাহী যানবাহন কৌশলে যাত্রী পরিবহন করছে। যা সরকারি আদেশ অমান্যের শামিল এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যেসব পণ্যবাহী যানবাহন যাত্রী পরিবহন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছে। উল্লেখ্য, সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০ মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা আরোপ করে।
