করোনাকালে আম্পান মরার ওপর খাঁড়ার ঘা —জাসদ

আপডেট : ২২ মে ২০২০, ০০:৪৫

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, করোনা সংকটকালে ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছিল। আম্পানে নিহতদের পরিবার, আহত, ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

ইনু-শিরীন একই সঙ্গে সুন্দরবন রক্ষা ও সম্প্রসারিত এবং সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল কর্মকাণ্ড বন্ধ, উপকূলীয় সবুজ বেষ্টনী সম্প্রসারিত করার আহ্বান জানান।