বিনোদন রিপোর্ট
ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১টা ৩০ মিনিটে বাংলাভিশনের প্রচার হবে নাটক ‘শো মেকার’। নাটকটি পরিচালনা করেছেন খায়রুল পাপন।
অভিনয় করেছেন আফরান নিশো, সাফা কবির প্রমুখ।
টাকার নেশাটা বড়ই অদ্ভুত। দেশ, কাল পাত্রভেদে এর চাহিদা নির্ণয় হয় না, এর চাহিদা সবার কাছেই সমান। প্রতিনিয়তই আমরা এর পেছনে ছুটে চলছি। যেমন ছুটে চলছে আমাদের গল্পের নায়ক রুস্তম। পেশায় সে মুচি হিসেবেই পরিচিত। টাকার পেছনে তার এই ছুটে চলা যে শুধু তার নিজের জন্য তা নয়। সে এক নয়। তার সঙ্গে জড়িয়ে আছে তার অসুস্থ মা, আছে তার জীবনের সবচাইতে প্রিয় মানুষটি আফরোজা। অসুস্থ মায়ের চিকিত্সা, নিজের জীবনটাকে আরেকটু সামনে গিয়ে নেওয়া এসব কিছুই যখন রুস্তুমকে খুব বেশি যন্ত্রণা দেয় তখনই সে চলে যায় আফরোজার কাছে। সব যন্ত্রণার অবসান যেন সে খুঁজে পায় আফরোজার মধ্যে।
