ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস এ রুবী।
ইউটিউব ও ফেসবুক পেজে অবমুক্ত করেছেন এটি। গানটির শিরোনাম ‘আমার স্বপ্ন শুধু’। শফিউদ্দিন শিকদারের কথায় গানটির সুর করেছেন আবদুল্লাহ, সংগীত করেছেন বাপ্পা চ্যাটার্জী।
গানটি নিয়ে এস এ রুবী বলেন, ‘গানের ভাবনাটা ভিন্ন। আমার কাছেও গানের কথাগুলো চমত্কার লেগেছে। সম্প্রতি গানটি প্রকাশ করার পর অনেকেই ফোন ও খুদে বার্তায় প্রশংসা করছে। ঈদকে সামনে রেখে গানটি প্রকাশ করা।’
কথা এবং আবহের সঙ্গে মিল রেখে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে।
