আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ ৩৩ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ২২ মে ২০২০, ২১:১৭

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে এক আনসার সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৩৩ জনকে বৃহস্পতিবার রাতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঐ আনসার সদস্যের রিপোর্ট পজিটিভ আসে। তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।