সাভারে দরিদ্রদের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের ত্রাণ বিতরণ

আপডেট : ২২ মে ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাজধানীসহ সারাদেশে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপির নির্দেশে গতকাল শুক্রবার সাভারের তেতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক, ভ্যানচালকসহ দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৪ দলের পক্ষ থেকে ৫২০ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

১৪ দলের পক্ষ থেকে দেওয়া খাদ্যসামগ্রীর এসব প্যাকেট দরিদ্রদের হাতে প্রদান করেন সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  মো. তোফাজ্জল হোসেন দয়াল। ৫২০টি প্যাকেটের প্রতিটিতে ছিল আটটি আইটেম। উল্লেখ্য, করোনা দুর্যোগকালে এ পর্যন্ত  মোহাম্মদ নাসিমের নির্দেশে ১৪ দলের পক্ষ থেকে রাজধানীর প্রায় ১৫টি স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।