মুসল্লিদের ভিড় এড়াতে বরিশালে মসজিদগুলোতে হবে একাধিক ঈদের জামাত

আপডেট : ২২ মে ২০২০, ২২:১৭

বরিশাল অফিস

বরিশালে একসঙ্গে অতিরিক্ত মুসল্লির ভিড় এড়াতে নগরী ও জেলার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত করার নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে তাদের এ পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত ঈদগাহ বা খোলা মাঠে করা যাবে না। বিষয়টি ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে সভা করে মসজিদে একাধিক জামাত করার পরামর্শ দেওয়া হয়। ঐ সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি অনুযায়ী একাধিক ঈদের জামাত করার পরামর্শ দেওয়া হয়। মুসল্লিদের উপস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঈদ জামাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।