বিএফটিইউসি সভাপতি আব্দুল মুকিত খাঁনের ইন্তেকাল

আপডেট : ২২ মে ২০২০, ২২:১৮

প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (বিএফটিইউসি) সভাপতি, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অন্যতম নেতা, ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব  ট্রেড ইউনিয়ন্স-বাংলাদেশ কাউন্সিলের নেতা আব্দুল মুকিত খাঁন গতকাল শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।  আব্দুল মুকিত খাঁনের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সেক্রেটারি জেনারেল এ.আর. চৌধুরী রিপন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ এবং মহাসচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ব্যানার্জী, আইটিইউসি-বিসি এর চেয়ারপার্সন মো. ফজলুল হক মন্টু, বিএফটিইউসি সম্পাদক পুলক রঞ্জন ধর, সাকি রিজওয়ানা, চায়না রহমান প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি