বরিশালে গত ২৪ ঘণ্টায় পুলিশ সদস্যসহ আরও চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১জনে এবং সুস্থ হয়েছেন ৪২জন।
শনিবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে একজন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজের নার্স, একজন মুলাদী উপজেলার বাসিন্দা ও অপরজন নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, আক্রান্তদের অবস্থান শনাক্ত করে ঐ জায়গাগুলো লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
