নীলফামারীতে ৬ র‌্যাব সদস্যের করোনা শনাক্ত

আপডেট : ২৬ মে ২০২০, ১০:১২

নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্যসহ নতুন করে আরো আটজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জনে।

 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত আটজনের মধ্যে নীলফামারী শহরের র‌্যাব-১৩ এর সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডিমলা উপজেলায় ৯ মাসের এক অন্তঃসত্ত্বা ও সৈয়দপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

 

ইত্তেফাক/এএম