করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সরকার। করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।
সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী জানায়, মঙ্গলবার থেকে ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিন ভূখণ্ডে দোকানপাট এবং সকল ব্যবসা বাণিজ্য স্বাভাবিক উপায়ে চলবে। এছাড়া ঈদের ছুটির পর আগামীকাল বুধবার থেকে ফিলিস্তিনে সকল সরকার অফিসও খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে । পাশপাশি ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, সামাজিক দূরত্ব মেনে সকল মসজিদ, গির্জা, পার্ক খোলা রাখা যাবে। আর গণপরিবহণ এবং রেস্টুরেন্ট শিগগিরই খুলে দেয়া হবে বলেও ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, ফিলিস্তিনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। মারা গেছেন তিন জন।
ইত্তেফাক/এআর
