বাক প্রতিবন্ধীরাও সমাজের অংশ। সকল সুযোগ-সুবিধা নিয়ে স্বাভাবিক মানুষদের মতো ভালোভাবে বেঁচে থাকার অধিকার তাদেরও রয়েছে। মানুষের একটু ভালোবাসা ও সহযোগিতা পাল্টে দিতে পারে বাক প্রতিবন্ধীদের জীবনের গল্প। বাক প্রতিবন্ধীর প্রতি স্বাভাবিক মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ নিয়ে মিলাদ বড় ভূঁইয়ার একটি ভিন্নধর্মী গল্পের নাটক ‘সাইলেন্ট প্রপোজ’। নাটকটি প্রচার হবে আজ রাত ১১টায় শুধু মাত্র দীপ্ত টিভিতে।
মিলাদ বড় ভূঁইয়ার রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে
অভিনয়ে করেছেন টয়া, নিলয়, নাসিমা খানম প্রিমা, ইমরান সানী, শিখা কর্মকার, জামিল উদ্দিন লোটাস, নাসির আহমেদ, সুবর্ণা মীর, সাইমা, হায়দার সিদ্দিক, দ্ব্বীপ প্রমুখ।
বাংলা মিডিয়া কমিউনিকেশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন আবু মুসা ইমরান আহমেদ সানি।
