‘ম্যাগনেট বাবু’

আপডেট : ২৮ মে ২০২০, ১৯:১৪

বিনোদন রিপোর্ট

 

রশিদুর রহমানের রচনা ও তপু খানের পরিচালনায় নাটক ‘ম্যাগনেট বাবু’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা প্রমুখ। ম্যাগনেট বাবু নামটি এখন সবার পরিচিত। কিছুদিন আগেও যে ছিল শুধু বাবু, আজ সে ম্যাগনেট বাবু। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল বাবু। সেই সময় সবার সমানেই বাবুর ওপর বজ্রপাত হয়, সেখানে বাবু নিহত হওয়ার কথা থাকলেও শুধুই আহত হয় বাবু এবং সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সেই থেকে ম্যাগনেট বাবু নাম হয়ে যায় তার। বাবু তার এই নামের পুঁজি করে মানুষের সঙ্গে প্রতারণা করতে শুরু করে। মানুষকে অলৌকিক গল্প বলে তাদের ভয় দেখায়। বাবু পছন্দ করে চেয়ারম্যানের মেয়ে কুসুমকে। কুসুমকে কাছে পাওয়ার জন্য সেই চেয়ারম্যানকে বলে তার বাড়িতে বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে আর বজ্রপাত থেকে বাঁচার জন্য সেই ম্যাগনেসিয়াম হিসেবে বাবুকে যেন তার বাড়িতে রাখে। চেয়ারম্যান খুব চিন্তায় পড়ে যায়।