রমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৮ মে ২০২০, ১৯:৫০

রাজধানীর রমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ‍দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিন্টু রোডের ডিবি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সামির আহমেদ (১৮) ও ইউসুফ (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফের সঙ্গে মোটরসাইকেলে থাকা আলিফ (১৮) নামে আরেক যুবক। আলীফ উইলস লিটল ফ্লাওয়ারের ১ম বর্ষের শিক্ষার্থী। নিহত আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, সামির কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল গাফফার। আর ১৩৮ মালিবাগ থাকতেন।

আরো পড়ুন : করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

এ সম্পর্কে রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘নিহত দুজন আলাদা মোটরসাইকেলে ছিলেন। মুখোমুখি সংঘর্ষের কারণে তারা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।’

ইত্তেফাক/ইউবি