গাংনীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০২০, ২১:১৫

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীতে বৃহস্পতিবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম টোকন আলী (২০)। সে উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের পুলিশ ক্যাম্পপাড়ার ইফার আলীর ছেলে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে কি কারণে মারা গেছে তদন্তের পর বলা যাবে।