গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বুধবার বিকালে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আব্দুল মমিন শেখ (৬৩)। তিনি উপজেলার উজান বোচাগাড়ী গ্রামের মৃত কাদিম শেখের ছেলে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে বুধবার দুপুরে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম আমেনা খাতুন (৭০)। মঘাদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন বজ্রপাতে ঐ বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সাতকানিয়ায় বুধবার বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইদ্রিস (৬০)।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর তেঁতুলতলা এলাকায় বুধবার বজ্রপাতে এক চাষির মৃত্যু হয়েছে। নিহতের নাম মিজানুর (৪০)।
