বিদ্যুত্স্পৃষ্টে শিশুসহ চার জনের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২০, ২১:১৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জে বুধবার বিদ্যুত্স্পৃষ্টে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন। নিহতরা হলেন—হাসান (৪), সুমাইয়া (১৩) ও পোশাক শ্রমিক রুবিনা (২৫)। আহতদের মধ্যে হাসানের বাবা-মা রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানায় এস আই আবু হানিফ এ তথ্য জানান।

গাইবান্ধা প্রতিনিধি জানান, পলাশবাড়ী উপজেলায় বুধবার বোরো ধান কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম চেংটু মিয়া (৫৫)।