উদ্ধৃতি

আপডেট : ২৮ মে ২০২০, ২১:৫৫

সরকারের দেওয়া এ ছাড়ে, ফ্রি স্টাইলে চলাচল করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ক্ষতিগ্রস্ত দশটি দেশের তালিকায় থেকেও অর্থনীতির স্বার্থে লকডাউন শিথিল করেছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অবস্থা বেশ খারাপ। তারপরও তারা অর্থনৈতিক কারণে লকডাউন শিথিল করেছে। জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনীতির চাকা সচল রাখা, সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে এই লকডাউন শিথিল করা দরকার। সরকার এজন্যই লকডাউন শিথিল করেছে।

—ওবায়দুল কাদের 

   আওয়ামী লীগ সাধারণ সমপাদক এবং

   সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

(সূত্র : অনলাইন দৈনিক ইত্তেফাক, ২৮ মে ২০২০)